News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত ৮ বছরে দুধের উৎপাদন বৃদ্ধিতে খুশি প্রধানমন্ত্রী, দুগ্ধ সেক্টরের মঙ্গল কামনা মোদীর
Image

বিগত ৮ বছরে দুধের উৎপাদন বৃদ্ধিতে খুশি প্রধানমন্ত্রী, দুগ্ধ সেক্টরের মঙ্গল কামনা মোদীর

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): বিগত আট বছরে ভারতে দুধ উৎপাদন বৃদ্ধিতে খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, প্রাণবন্ত দুগ্ধ সেক্টর আমাদের “নারী শক্তি”-কে আরও শক্তিশালী করার একটি দুর্দান্ত উপায়।

প্রসঙ্গত, মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী পুরুষোত্তম রুপালা একটি টুইট করেছেন, সেখানে তিনি জানান, বিগত আট বছরে দুধ উৎপাদনে “স্মরণীয় বৃদ্ধি” হয়েছে। রুপালা টুইটে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে মাত্র ৮ বছরে ৮৩ মেট্রিক টন দুধ বৃদ্ধি পেয়েছে। এর আগে ৬৩ বছরে এটি মাত্র ১২১ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছিল।”
মন্ত্রীর টুইট ট্যাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জানান, “এটি বিশেষভাবে আনন্দের। একটি প্রাণবন্ত দুগ্ধ সেক্টর আমাদের নারী শক্তিকে আরও শক্তিশালী করার একটি দুর্দান্ত উপায়।” দুগ্ধ সেক্টরের মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে দুগ্ধ সেক্টর আরও বৃদ্ধি পাবে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top