News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের প্রতিটি নাগরিককে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

রাজ্যের প্রতিটি নাগরিককে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  ত্রিপুরা এবং ত্রিপুরার প্রতিটি নাগরিককে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব আরো করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷  বিগত বামফ্রন্ট শাসন ব্যাবস্থায় গোটা রাজ্যের রেশনিং ব্যাবস্থা, পানীয় জলের ব্যাবস্থা, রাস্তাঘাটের ব্যাবস্থা দুর্বল ছিল৷ বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার  প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রাম পাহাড়ের গুরুত্বপূর্ণ পরিষেবা গুলি উন্নত হয়েছে৷ এমনটাই বক্তব্য রাখতে গিয়ে  বলেন,কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক  কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের  বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে৷ঘর ঘর বিজেপি স্লোগানকে সামনে রেখে রাজ্য ব্যাপি বিজেপি দলের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হচ্ছে৷ রবিবার কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপিস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক৷ রবিবার চাকমাঘাট বাজারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান৷ রবিবার প্রথমেই দেশের প্রধানমন্ত্রী র মন কি বাত  অনুষ্ঠান কেন্দ্রীয় ভাবে প্রদর্শন হয়৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষ্ণপুর বিধান সভার বিধায়ক ডঃ অতুল দেববর্মা, মন্ডলের অন্যান্য নেতৃত্ব সহ কার্যকর্তারা৷ মন কি বাত অনুষ্ঠান শেষে চাকমাঘাট বাজারে অনুষ্ঠিত হয় এক জন সভা৷ উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক অতুল দেববর্মা, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা৷ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন৷ রাজ্য সরকারের সচ্ছ নিয়োগ নীতি, মহিলাদের আত্মনির্ভরশীল সহ নানাবিধ কাজের উল্লেখ করেন৷ এছাড়াও ২৫ বছরের বাম শাসনের সময়ে ত্রিপুরার অপশাসনকে তুলে ধরে একপ্রকার তুলুধুনো করে ছাড়েন বিগত আমলের সি পি আই এম  সরকারকে৷ তিনি তার বক্তব্য আরো বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যাবস্থায় রেশনিং ব্যাবস্থা থেকে শুরু করে অন্যান্য সরকারি যেমন পানীয় জল,বার্ধক্য ভাতা, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা ঘর সহ আরো নানা প্রকল্পের মাধ্যমে সুযোগ-সুবিধা থেকে পাহাড়ি জনপদ গুলিতে৷ স্ব-শাসিত জেলা পরিষদের দেড় বছর তিপ্রা মথা দল ক্ষমতাশীল হওয়ার পর পাহাড়ি জনপদ গুলি সাধারণ মানুষ জনদের উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে স্ব শাসিত জেলা পরিষদের নেতৃত্বদের৷ তিনি তার বক্তব্য আরো বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে খুন শ্লীলতাহানি সহ নানা অপরাধ ছিল বেশি৷ বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর  তা তুলনামূলক  কমেছে৷ জনসভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক এবং মন্ডল সভাপতি সহ এবং একটি রেলি অনুষ্ঠিত হয় চাকমা ঘাট এলাকায়৷

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top