News Flash

  • Home
  • খেলা
  • সেইল ফুটবল একাডেমিতে ত্রিপুরা থেকে খেলোয়াড়
Image

সেইল ফুটবল একাডেমিতে ত্রিপুরা থেকে খেলোয়াড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার ঝাড়খণ্ডের বোকারো সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬ ও ৭ ডিসেম্বর। ১-১-২০০৭ থেকে ৩১-১-২০১৮ এর মধ্যে যাদের জন্ম, ৬ ডিসেম্বর সকাল সাতটায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। দাঁতের হিসেব অনূর্ধ্ব ২৮টি থাকতে হবে। উপযুক্ত ফুটবলারদের এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পার্থ সারথি গুপ্ত অথবা সুশান্ত দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৪৩৬১২৩১৬৯ অথবা ৮৭৮৭৬২৫১১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top