ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। এবারকার বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় জাতীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিল্লিতে। এর জন্য সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ ১৮ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। নির্বাচিত খেলোয়াড়দের আগামী কাল সকাল দশটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য দলকে নেতৃত্ব দেবে অন্বেষা দাস। সহ-দলনেত্রীর ভূমিকায় অনামিকা দাস। এছাড়া, অন্যান্য খেলোয়াড়রা হলো অস্মিতা নাথ, রূপালী দাস (উইকেট কিপার), দীপিকা পাল, জুয়েল ভাওয়াল, মমিতা দেব, রিফু দেববর্মা, পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, মিনতি বিশ্বাস, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রুমা দাস, নিবেদিতা দাস, শিল্পী দেবনাথ, পায়েল নমঃ ও অস্মিতা দাস। সাপোর্ট স্টাফ: টিম ম্যানেজার অনামিকা দেবনাথ, কোচ রমা দাস, কোচ নারায়ণ চন্দ্র দে, ফিজিওথেরাপিস্ট পাপিয়া দেবনাথ, ট্রেইনার বাপি বিশ্বাস।

অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেট দিল্লিতে, রাজ্য দলের নেতৃত্বে অন্বেষা
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…


















