News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাট নির্বাচনের ইস্তেহার প্রকাশ বিজেপির, একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানালেন নাড্ডা
Image

গুজরাট নির্বাচনের ইস্তেহার প্রকাশ বিজেপির, একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানালেন নাড্ডা

আহমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিল গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন নাড্ডা।

তিনি বলেছেন, আমরা গুজরাট ইউনিফর্ম সিভিল কোড কমিটির সুপারিশের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। আমরা সরকারি সম্পত্তির ক্ষতি সংক্রান্ত একটি আইনও তৈরি করব। আইনটি হবে সরকারি সম্পত্তির ক্ষতি করে এবং ব্যক্তিগত সম্পত্তিতে হামলা চালায় এমন অসামাজিক উপাদানের কাছ থেকে আদায়ের বিষয়ে। নাড্ডা আরও বলেছেন, আমরা সম্ভাব্য ঝুঁকি খুঁজে বের করার জন্য ও নির্মূল করার লক্ষ্যে একটি র্যাডিক্যালাইজেশন সেল তৈরি করব। নাড্ডার কথায়, গুজরাটের অগ্রগতির জন্য, আমরা গুজরাটের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন অর্থনীতির সমান করে তুলব এবং রাজ্যকে সরাসরি বিদেশী বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তুলব।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top