News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের প্রতিটি গরীব মানুষকে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হবে : কৃষিমন্ত্রী
Image

রাজ্যের প্রতিটি গরীব মানুষকে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হবে : কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন অভিযানে সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার৷ রাজ্যের প্রতিটি গরীব মানুষকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে রাজ্য সরকার মিশন মুডে কাজ করছে৷ আজ উদয়পুরের রাজর্ষি হলে গোমতী জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন৷ অনুষ্ঠানে তিনি বলেন, আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ রাজ্যের সমস্ত পরিবারকে স্বরোজগারী করে তোলার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ সরকার মহিলাদের ক্ষমতায়নেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ, সহজ শর্তে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে৷ কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে কৃষকের কল্যাণে ও  কৃষির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের যন্ত্রপাতির প্রয়োগ করে কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, সরকার রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নের জন্যই কাজ করছে৷ তিনি সকলকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান করেন৷ অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন, সরকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল৷ সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার৷ অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিগণ৷ অনুষ্ঠানে সরকারি প্রকল্পে সহায়তা প্রাপক সুবিধাভোগীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন৷ লাভার্থী সম্মেলন উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়৷

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top