News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কৃষকের
Image

চড়িলামে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কৃষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় টাটা এইচ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের৷ ঘটনা  শুক্রবার সকালে উত্তর চড়িলামে৷ ঘটনার বিবরণে জানা যায় উত্তর চড়িলাম এলাকার কৃষক উত্তম দেবনাথ এইদিন সকালে জমি থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন৷ মাঝ রাস্তায় টিআর-০১-এ-১৮৩৬ নম্বরের একটি টাটা এইচ গাড়ি দ্রুত গতিতে এসে উত্তম দেবনাথকে ধাক্কা মারে৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক উত্তম দেবনাথের৷ বিকট শব্দ শুনতে পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উত্তম দেবনাথের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এলাকাবাসিরা ঘাতক গাড়িটিকে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়৷ তবে ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘাতক গাড়ির সহচালক দেবাশীষ দেবনাথকে আটক করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top