নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় টাটা এইচ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের৷ ঘটনা শুক্রবার সকালে উত্তর চড়িলামে৷ ঘটনার বিবরণে জানা যায় উত্তর চড়িলাম এলাকার কৃষক উত্তম দেবনাথ এইদিন সকালে জমি থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন৷ মাঝ রাস্তায় টিআর-০১-এ-১৮৩৬ নম্বরের একটি টাটা এইচ গাড়ি দ্রুত গতিতে এসে উত্তম দেবনাথকে ধাক্কা মারে৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক উত্তম দেবনাথের৷ বিকট শব্দ শুনতে পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উত্তম দেবনাথের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এলাকাবাসিরা ঘাতক গাড়িটিকে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়৷ তবে ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘাতক গাড়ির সহচালক দেবাশীষ দেবনাথকে আটক করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷

চড়িলামে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কৃষকের
Tags:
Releated Posts
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…


















