News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হানায় নষ্ট ধানখেত, মাথায় হাত চাষিদের
Image

মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হানায় নষ্ট ধানখেত, মাথায় হাত চাষিদের

চালসা, ২৫ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ি জেলার চালসায় সন্ধ্যার পরেই এলাকায় চলে আসছে হাতি। নষ্ট করছে ধানখেত। হাতির হানায় নষ্ট ধান কেটে নিচ্ছেন চাষিরা।

প্রতিদিন সন্ধ্যার পর সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে খাদ্যের লোভে হাতি বের হয়ে আসছে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। বিঘার পর বিঘা ধানখেত নষ্ট করে দিচ্ছে হাতির দল। বৃহস্পতিবার রাতেও পানঝোরা জঙ্গল থেকে শাবক সহ তিনটি হাতি বের হয়ে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। হাতিগুলো প্রকাশ রায় ও মনোরঞ্জন রায়ের জমিতে দাঁড়িয়ে পাঁকা ধান সাবাড় করতে থাকে। বাসিন্দারাই চিৎকার চেঁচামেচি করে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেন। এলাকায় বনকর্মীদেরও দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। রাতে এলাকায় বনকর্মীদের লাগাতার টহলদারির দাবি করেছেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই ওই এলাকার কৃষকেরা নষ্ট ধান কাটতে থাকেন। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

Releated Posts

দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে বহু পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির আর কে পুরমের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Sep 6, 2026

‘আমেরিকায় কিছু লাগেজ ফেলে এসেছেন’: মহারাষ্ট্রে গরবায় মুসলিমদের নিষেধাজ্ঞা নিয়ে ভাগবতকে বিরোধীদের কটাক্ষ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রে গরবা ও দান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ঘোষণাকে…

ByByNews Desk Sep 6, 2026

‘হৃদয়বিদারক খবর’: মন্ত্রী সুদিব্য কুমারের প্রয়াণে শোক হেমন্ত সোরেনের

রাঁচি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।…

ByByNews Desk Sep 6, 2026

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top