News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ভয়েস, ছবি ও নাম ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট
Image

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ভয়েস, ছবি ও নাম ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : অনুমতি না নিয়ে অমিতাভ বচ্চনের ‘নকল’ করা যাবে না। আপাতত ভারতীয় মেগাস্টারের কণ্ঠস্বর, ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশের কথা জানাল দিল্লি হাইকোর্ট।

শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়েছে, তাঁর নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমত উত্তেজনা বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকার জনপ্রিয়তার অ্যতম কারণ অমিতাভের ‘মিমিক’ করা বা নকল করা। তাঁদের এই অনুকরণের ক্ষেত্রে কি হবে নিষেধাজ্ঞা?
অমিতাভের আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। সেটি যিনি নিজের জন্য নথিভুক্ত করেছেন, তাঁর সঙ্গে নাকি অমিতাভের কোনও সম্পর্ক নেই। এ ক্ষেত্রে মেগাস্টারের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে আভাস দিয়েছেন আইনজীবী। সেই প্রসঙ্গ তুলেই দাবি করা হয়, বিগ বি-র নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে।

বিচারপতি নবীন চাওলার সামনে এই আবেদনের শুনানি হয়। হাইকোর্টে আইনজীবীর কথা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। সেই মতো এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশও দেওয়া হয়েছে। এখনও দেশের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। দেশের এক নম্বর বিনোদন ব্যক্তিত্ব বলা হলেও খুব বেশি মানুষ আপত্তি করবেন না। শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। আর সেই কারণেই তাঁর নিজস্বতার উপর তাঁর একার অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top