News Flash

  • Home
  • দিনের খবর
  • মরশুমের শীতলতম রাত শ্রীনগরে, মাইনাস ১২.৭ ডিগ্রিতে জমে বরফ দ্রাস
Image

মরশুমের শীতলতম রাত শ্রীনগরে, মাইনাস ১২.৭ ডিগ্রিতে জমে বরফ দ্রাস

শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): জম্পেশ ঠাণ্ডায় রীতিমতো কাবু হয়ে পড়ছে ভূস্বর্গ। কাশ্মীর থেকে লাদাখ-সর্বত্রই তাপমাত্রা হিমাঙ্কের নীচে, দ্রুত তাপমাত্রা কমছে জম্মুতেও। এই মরশুমের শীতলতম রাত উপভোগ করল শ্রীনগর। বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি। জমে বরফ হয়ে গিয়েছে লাদাখের দ্রাস। কাশ্মীরের সর্বত্রই এখন জমজমাট ঠাণ্ডা। আগের রাতে পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৬ ডিগ্রি। গুলমার্গের তাপমাত্রা ছিল ০.০ ডিগ্রি।

জম্মুতে তাপমাত্রা কমে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। লাদাখের কার্গিলে আগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, দ্রাসে মাইনাস ১২.৭ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু-কাশ্মীরে, এই মাসের শেষ পর্যন্ত কোনও বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top