News Flash

  • Home
  • দেশ
  • লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী
Image

লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর বিজ্ঞান ভবনে লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকীর বছরব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর নিরন্তর প্রয়াস ছিল ইতিহাসের পাতায় ভুলে থাকা নায়কদের যথাযথভাবে সম্মান জানানোর। এরই ধারাবাহিকতায় দেশ ২০২২ সালকে লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করছে। এবছরের ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদযাপনের উদ্বোধন করেছিলেন।
প্রসঙ্গত, লাচিত বরফুকন (১৬২২-১৬৭২) ছিলেন উত্তর-পূর্ব আহোম রাজ্যের বিখ্যাত জেনারেল যিনি মুঘলদের পরাজিত করেছিলেন এবং আওরঙ্গজেবের অধীনে মুঘলদের আগ্রাসন উচ্চাকাঙ্ক্ষাকে সফলভাবে থামিয়ে দিয়েছিলেন। লাচিত বারফুকান ১৬৭১ সালে সরাইঘাটের যুদ্ধে অসমীয়া সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন এবং মুঘলদের কাছে একটি শোচনীয় ও অপমানজনক পরাজয় ঘটিয়েছিলেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top