News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মামলা নিল পুলিশ
Image

খোয়াইয়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মামলা নিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ নভেম্বর৷৷ ২৩ শে নভেম্বর খোয়াই এর সিঙ্গি ছড়া এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷ উভয় রাজনৈতিক দল সিপিআইএম ও শাসক দল বিজেপি এর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে গতকালকের ঘটনার ব্যাপারে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে৷
কিন্তু থানা কর্তৃপক্ষ রাজনৈতিক দলের বক্তব্যকে কোন প্রকার সুযোগ না দিয়ে পুলিশ স্ব-উদ্যোগে একটি মামলা গ্রহণ করেছে৷খোয়াই থানায় মামলার নম্বর ৮৬/২০২২৷ মামলা হয়েছে আইপিসির. ১৪৭/১৪৯/৩২৫/৫০৬ এবং ত্রিপুরা পুলিশ অ্যাক্ট এর ৮২ নম্বর ধারায়৷ এই ধারায় মামলা গ্রহণ করে রাতেই পুলিশ রাখাল দাস নামে এক সিপিআইএম সমর্থককে গ্রেফতার করেছে৷ আজ ধৃতকে  আদালতে হাজির করা হলে আদালত রাখাল দাসকে জামিনে মুক্তি দিয়ে দেয়৷ গতকালকের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে সিপিএম দলের পক্ষে প্রাক্তন বিধায়ক পবিত্র কর অভিযোগ করে বলেন পুলিশের বৈধ অনুমতি নিয়ে পাঁচদফা দাবিতে তাদের পদযাত্রা মিছিল শুরু হয়েছিল দলীয় কার্যালয় থেকে৷ মিছিল সিঙ্গিছড়া এলাকায় পৌঁছতেই শাসকদলের কিছু দুষৃকতিকারী মিছিলে হামলা চালায়৷ দলের কর্মী সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুষৃকতিকারীরা পালিয়ে যায়৷ অপরদিকে বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার অভিযোগ করে বলেন হর  ঘর বি জে পি কর্মসূচি৷ এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে যুব মোর্চার কর্মীরা এলাকায় তাদের প্রচার সজ্জার কাজ করছিল৷ এমন সময় সিপিআই(এম) দলের একটি মিছিল দুর্গানগর থেকে আসছিল৷ মিছিল থেকে  সিপিআই(এম) দুষৃকতিকারীরা, রড, লাঠি, ইট, পাটকেল নিয়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে যুব মোর্চার  কর্মীদের উপর হামলা চালায়৷ এই হামলার পরিপ্রেক্ষিতে যুব মোর্চার মোট ১২জন কর্মী রক্তাক্ত জখম হয়৷ আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করেছি৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top