News Flash

  • Home
  • দেশ
  • কোনও ডায়ালগ দিতে নয়, শুনতে এসেছি : পুরুলিয়া জনসভায় মিঠুন চক্রবর্তী
Image

কোনও ডায়ালগ দিতে নয়, শুনতে এসেছি : পুরুলিয়া জনসভায় মিঠুন চক্রবর্তী

পুরুলিয়া, ২৩ নভেম্বর (হি. স.) : ‘কোনও ডায়ালগ দিতে নয়, শুনতে এসেছি।’ বুধবার পুরুলিয়া লুধুড়কায় জনসভায় গিয়ে এমনটাই বলেলন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন জনসভা থেকে জনসংযোগও সারলেন মিঠুন।

প্রথমেই আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতানোর আবদার করে তিনি বলেন, “পুরুলিয়া জেলা কমিশন আমরা পেলে আবার আমি এখানে আসব।” এরপরই জনসভায় উপস্থিত লোকেদের সমস্যার কথা জানতে চান তিনি। জনসভায় উপস্থিত জনগণ অবশ্য এদিন মহাগুরুকে নিরাশ করেননি। তাঁরাও বিজেপিকে জেতানোর প্রতিশ্রুতি দিতে দেখা যায়।

এদিন মহাগুরু বলেন, “আজ আমি কোনও ডায়ালগ দিতে আসিনি, আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের যা জিজ্ঞাসা করার আছে, করুন। যার যা মনের দুঃখ-কষ্ট আছে, বলবেন।” এরপরই জনসভায় উপস্থিত সকলের সমস্যার কথা জানেন তিনি। ‘মহাগুরুকে’ কাছে পেয়ে অনেকেই আবাস যোজনার ঘর না পাওয়ার ক্ষোভ উগরে দেন। তাঁদের আশ্বস্ত করে বিজেপি নেতা বলেন, “সড়ক যোজনা, ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর- সব পাবেন। কেউ বঞ্চিত হবেন না।” তবে ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ার জন্য নাম না করে রাজ্য সরকারকেই দুষলেন মিঠুন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ঘর দেওয়ার জন্য আবাস যোজনা করেছেন। কিন্তু এখানে কাকে টাকা পাঠাবে? এরা সবাই তো নিয়ে বসে আছে। কেন্দ্র তার জন্য হিসাব চেয়েছে। কিছুদিনের জন্য টাকা আটকে রেখেছে। হিসাব দিলেই টাকা দিয়ে দেবে।” এ প্রসঙ্গে তাঁর কটাক্ষ,”পুকুরের মধ্যে পুকুর কাটা! কোথাও দেখেছেন! এটা কোথাও হয় না, কেবল পশ্চিমবঙ্গেই হয়।”

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুরুলিয়ায় অনেক আদিবাসী আছে। আমাদের প্রধান নাগররিককে যে ভাষায় অপমান করেছে, পুরুলিয়াবাসী যেন এই অপমান না ভোলে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top