News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, ধর্মতলার সভায় অভিযোগ
Image

আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, ধর্মতলার সভায় অভিযোগ

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : মোদী সরকারের আমলে দেশে বেশি দলিত, আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ তুললেন আদিবাসীদের একাংশ। মঙ্গলবার ধর্মতলায় প্রতিবাদ সমাবেশ করলেন তাঁরা। তাঁদের রাজ্য সমাবেশ হয়।

সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষের জীবন-জীবিকার অধিকার ও শিল্পীদের পেশাগত উন্নয়নের দাবিতে এই সমাবেশ। রাজ্যের সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ, আদিবাসী ও লোকশিল্পী সংঘের উদ্যোগে এদিন রাণী রাসমণি রোডের সমাবেশ থেকে একাধিক অভিযোগ তোলা হয়। বিভিন্ন জেলা থেকে ধর্মতলার এই সমাবেশে যোগ দিতে আসেন আদিবাসী ও লোকশিল্পীরা।

আদিবাসীদের ওই প্রতিবাদ মঞ্চে যোগ দেন সিপিএমের পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। সেখানে তিনি বলেন, দেশের প্রকৃত আর্থিকভাবে দুর্বলতর অংশকে চিহ্নিত করা জরুরি। তা না হলে পিছিয়ে পড়া আদিবাসী, জনজাতির মানুষ কোনওভাবেই দেশের আর্থসামাজিক উন্নয়নের শরিক হতে পারবেন না। আর্থিক ও সামাজিকভাবে অধিকার রক্ষার প্রশ্নে এদিন সরব হয় ওই আদিবাসী অধিকার মঞ্চ।

তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে আদিবাসীরা সংকটে রয়েছেন। এর আগেও একাধিক বার আদিবাসীদের বিভিন্ন দাবি জানানো হয়েছে। কিন্তু, কোনও সুরাহা হয়নি। আদিবাসীদের একটা বড় অংশ এখনও সংরক্ষণের সুযোগ পায়নি। সর্বজনীন সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সামাজিক ন্যায় মঞ্চ ও আদিবাসীর অধিকার রক্ষা মঞ্চ। এদিন তাঁরা দাবি তুলেছেন, অবিলম্বে তাঁদের সমস্যার সমাধান করতে হবে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top