News Flash

  • Home
  • দেশ
  • পুলিশের এখন বড় কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটান : দিলীপ ঘোষ
Image

পুলিশের এখন বড় কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটান : দিলীপ ঘোষ

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : “আগেই বলছিলাম পুলিশের এখন বড় কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো।” এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেলন, বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন। মঙ্গলবার সকালে নিউ টাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দিলীপ ঘোষ।

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, “টাকা পয়সা তুলে দেওয়া, সংগঠনের কাজ করা, ভোট জেতানো এ সবই এখন পুলিশের কাজ। এখন তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেটা পুলিশকে দিয়ে মেটাতে হচ্ছে। শুধু তাই নয় পুলিশকেও গুলি খেতে হচ্ছে। সমস্ত সমাজ বিরোধীদের নিয়ে তৃণমূল পার্টিটা আছে, গন্ডগোল মারপিট হবেই।” তিনি আরও বলেন, “পুলিশের ক্ষমতা নেই সমাজবিরোধীদের গায়ে হাত দেওয়া। পুলিশও তাই করছে। জানি না আর কত জন শহিদ হবেন!”

প্রসঙ্গত, টাকি রোডের উপর তৃণমূল কার্যালয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে গালিগালাজ হয় বলে অভিযোগ। এরপরই দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা ছড়ায় এলাকায়। এটি বরাবরই অশান্তি প্রবণ এলাকা। তাই গন্ডগোল মেটাতে কোনও রকম ঝুঁকি না নিয়েই, ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ বাহিনী। অভিযোগ, গন্ডগোলের মধ্যেই আচমকা গুলি চলে। গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার। তিনি অনন্তপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বাঁ কাঁধে গুলি লাগে। জানা গিয়েছে, এক তৃণমূল ছাত্রনেতাকে বাঁচাতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top