News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের আজ নারকো টেস্ট
Image

শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের আজ নারকো টেস্ট

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার আজ সোমবার নারকো অ্যানালিসিস টেস্ট হবে।

সূত্রের খবরে জানা গিয়েছে, আফতাব পুনাওয়ালা নারকো টেস্টের সময় এফএসএল টিম ছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ, তদন্তকারী আধিকারিক ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন । নারকো টেস্ট রেকর্ড করার পর তা ব্যাখ্যা করে রিপোর্ট পেশ করবেন এফএসএল-এর প্রতিনিধিরা।
নারকো অ্যানালিসিস টেস্টের আগে সতর্ক করা হয়েছে হাসপাতালের কর্মী ও স্থানীয় পুলিশকে। আফতাবকে নিয়ে আসা হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর উপর হামলা চালাতে পারে আশঙ্কা করছে পুলিশ ৷ এই কারণে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দিল্লির সাকেত আদালত শুক্রবার পুলিশকে শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের নারকো অ্যানাসলিসিস পরীক্ষাটি পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও থার্ড ডিগ্রি ব্যবহার করতে পারবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত।
তদন্তকারী আধিকারিকদের পাঁচ দিনের মধ্যে অভিযুক্তের নারকো টেস্ট করার জন্য অনুমতি দিতে রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিজয়শ্রী রাঠোর ৷

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top