News Flash

  • Home
  • দিনের খবর
  • মোটরবাইকের সঙ্গে ধাক্কা লেগেই বাসে আগুন, পঞ্জাবে প্রাণ হারালেন দু’জন
Image

মোটরবাইকের সঙ্গে ধাক্কা লেগেই বাসে আগুন, পঞ্জাবে প্রাণ হারালেন দু’জন

ভাটিন্ডা, ২১ নভেম্বর (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের পরই আগুন ধরে গেল একটি বাসে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভাটিন্ডার গুরথারি গ্রামের কাছে। আগুনের লেলিহান শিখায় বাসটি একেবারেই পুড়ে গিয়েছে।

মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায়। ডিসিপি দেহাতি নরেন্দ্র সিং জানিয়েছেন, পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা এক যুবক ও ভাটিন্ডার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। রাজস্থানের সালাসার থেকে আসা বাসটি মৌর মান্ধি অভিমুখে যাচ্ছিল। সেই সময় মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইকে থাকা দু’জনের। সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় পুড়ে গিয়েছে বাসটি।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top