News Flash

  • Home
  • খেলা
  • লালবাহাদুর – জুয়েলসের ম্যাচ দিয়ে রাখাল শীল্ড ফুটবলের শুরু সোমবার
Image

লালবাহাদুর – জুয়েলসের ম্যাচ দিয়ে রাখাল শীল্ড ফুটবলের শুরু সোমবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। রাখাল শিল্ড প্রাজমানি নক আউট ফুটবলের উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত এবারের আসরের উদ্বোধন করবেন মেয়ের দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন রাখাল দেবের পরিবারের সদস্য, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরি সহ সংস্থার কর্তারা। দুটি দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। যেহেতু মরশুমে প্রথম ম্যাচ তাই কোনও দলকেই তেমনভাবে এগিয়ে রাখা যাচ্ছে। দুদলই মূলত ভরষা স্থানীয় ফুটবলারদের নিয়ে। দুদলেই দুজন করে মিজোরানের ফুটবলার রয়েছে। তবে ময়দানে যতটুকু খবর জুযেলসের মালসুম দুঙ্গা অনেক উচু মানের মাঝমাঠের ফুটবলার। অনুশীলন শেষে এদিন লালবাহাদুর কোচ খোকন সাহা স্পষ্টভাবেই বলেন,”তেমন আহামরি দল নয় আমাদের। তবে ছেলেরা লড়াই করবে। মাঠ সমস্যায় তেমনভাবে আমরা অনুশীলন করাতে পারেনি। তাই কিছুটা সমস্যা। তবে আজ জয় পেলেই অন্যরূপে দেখা যাবে আমাদের”। অপরদিকে উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী জুয়েলয় শিবিরও। কোচ কর্ণেন্দু দেববর্মা আপ্রাণ চেষ্টা করেছেন গোটা দলকে একসুতোয় বঁাধতে। কর্ণেন্দু বলেন,”ছেলেরা যদি নিজেদের খেলা খেলতে পারে তাহলে ফুটবলপ্রেমীরা ভালো খেলা দেখলতে পারবেই”। প্রসঙ্গত:‌ এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল। গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ এবং রানার্স ফরোয়ার্ড ক্লাব সরাসরি বাই পেয়ে সেমিফাইনালে কেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবছর এগিয়ে চলো, ফরোয়ার্ডের পাশাপাশি লালবাহাদুর ব্যায়মাগার অনেকটা ভালো দল গড়েছে। ফলে শিল্ড দখলের লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। ফলে ফুটবলপ্রেমীরাও ভালো খেলা দেখতে পারবে আশা করা যাচ্ছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top