News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী : হাফলঙে বৃক্ষরোপণ ও রক্তদান জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের
Image

লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী : হাফলঙে বৃক্ষরোপণ ও রক্তদান জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের

হাফলং (অসম), ২০ নভেম্বর (হি.স.) : আগামী ২৪ নভেম্বর মহাবীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সমগ্র রাজ্য জুড়ে অসম সরকার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। তার আগেই গত ১৮ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন।

ডিমা হাসাও জেলায় গত ১৮ নভেম্বর থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করছে জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন। আজ রবিবার লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন হাফলং সিভিল হাসপাতালে রক্তদান করেন ডিমা হাসাওয়ের পুলিশ সুপার সহ বিভিন্ন স্তরের আধিকারিক থেকে শুরু করে পুলিশ জওয়ানরা।

এদিন প্রথমে ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার অনলজ্যোতি দাস নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন। রক্তদান শিবিরের আগে হাফলঙে পুলিশ রিজার্ভে বৃক্ষ রোপণ করার পাশাপাশি হাফলং বাজারে সাফাই অভিযান অংশ নেয়। তাছাড়া হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে ডিমা হাসাও পুলিশ।

এদিকে লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলা প্রশাসনর পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। রবিবার সকালে হাফলঙে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কার্যসূচির সূচনা করেন জেলা শাসক নাজরিন আহমেদ। তাছাড়া রবিবার জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও সাফাই অভিযান চালানো হয় কৃষি ভবন প্রাঙ্গণে।

আগামীকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবহণ বিভাগের উদ্যোগে হাফলং শহরে সাফাই অভিযান চালানো হবে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top