News Flash

  • Home
  • খেলা
  • শেষ ম্যাচে প্রথম জয় বুলেটস-এর, দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল সম্পন্ন
Image

শেষ ম্যাচে প্রথম জয় বুলেটস-এর, দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল সম্পন্ন

নাইন বুলেটস: ৫ (রংবোলা, হেমন্ত-৩, জীৎ)

কল্যাণ সমিতি: ২ (ভিকেরো, জয় কিষান)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। শেষ ম্যাচে প্রথম জয়ের সাধ পেয়েছে নাইন বুলেটস ক্লাব। হারিয়েছে কল্যাণ সমিতিকে। তাও ৫-২ গোলের ব্যবধানে। নিয়ম রক্ষার ম্যাচ ছিল। অবনমনের চিন্তা নেই, সাফল্যেরও আকাঙ্ক্ষা নেই। টিএফএ-র ঘরোয়া বি-ডিভিশন লীগ ফুটবলের অন্তিম ম্যাচ। চ্যাম্পিয়ন, রানার্সের হিসেব-নিকেশের পাশাপাশি অবনমিত দলও ইতিমধ্যে বাছাইকৃত। ফুটবল প্রেমীদের আনন্দ দিতেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, শনিবার উপভোগ্যকর ম্যাচ হয়েছে। বিজয়ী দলের পক্ষে হেমন্ত জমাতিয়ার হ্যাটট্রিক বেশ উল্লেখযোগ্য। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল‌। তবে মজার বিষয়, খেলার ঠিক তিন মিনিটের মাথায় প্রথম গোলটি আসে কল্যাণ সমিতির ভিকেরো তুইনয়-এর পা থেকে। তবে খেলার ১৫ মিনিটের মাথায় রংবোলা ডার্লং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে ২৪ ও ৩২ মিনিটের মাথায় হেমন্ত জমাতিয়া পর পর দুটো গোল করে নাইন বুলেটসকে ৩-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের কল্যাণ সমিতির আক্রমণ। খেলার ৬১ মিনিটের মাথায় জয় কিষান দেববর্মার গোলে কল্যাণ সমিতি ব্যবধান কমিয়ে আনলেও পরবর্তী মিনিটেই হেমন্ত আরও একটি গোল করে একদিকে যেমন ব্যবধান বাড়ায়। অপরদিকে নিজের হ্যাটট্রিকও সেরে নেয়। খেলার শেষ দিকে ৮২ মিনিটের মাথায় বুলেটসের জীৎ বাহাদুর থাপা আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-২ হয়। লীগের শেষ ম্যাচেও খেলায় অসদাচরনের দায়ে রেফারি কল্যাণ সমিতির রজনীকান্তকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন জাতীয় রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, সুকান্ত দত্ত ও হরি শর্মা। বলা বাহুল্য, আজ, শনিবার কল্যাণ সমিতি ও নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে এবারকার ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।

*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

ত্রিবেণী      ৭   ৫    ২    ০    ২৫-৭   ১৭

স্পো: স্কুল  ৭   ৪    ৩    ০    ১২-৬   ১৫

মৌচাক     ৭   ৪    ১    ২    ১২-৯   ১৩

পুলিশ      ৭   ৩    ৩    ১   ১৫-১০   ১২

নবোদয়    ৭    ৩    ১    ৩    ১৫-১৪  ১০

নাইন বু:    ৭   ২    ০    ৫  ১২-১৬  ৬

কল্যাণ স:   ৭   ২    ২    ৩    ৭-১৪   ৫

সবুজ        ৭   ০    ০    ৭    ১-২৩   ০

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top