News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে কেবিআই-কে হারালো এনএসআরসিসি
Image

প্রস্তুতি ম্যাচে কেবিআই-কে হারালো এনএসআরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে এনএসআরসিসি জয়ী হয়েছে। হারিয়েছে উদয়পুরের কেবিআই কোচিং সেন্টারকে। ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বোধজংনগরস্থিত নীপকো মাঠে আজ, শনিবার উদয়পুর কেবিআই সিসি বনাম এন এস আর সি সি-র মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টস জিতে কেবিআই কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে কেবিআই ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফতাব চৌধুরীর ৬৯ রান এবং শানিক সাহার ৪০ রান উল্লেখযোগ্য। এছাড়া, শুভমের ২৫, ইরফানের কুড়ি রানও উল্লেখ করার মতো। এনএসআরসিসি-র সাগ্নিক, স্নেহাংশু, নিশান্ত উদিত প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এনএসআরসিসি ৩২ ওভার ৪ বল খেলে পাঁচ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শঙ্খনীল ও মাহিন এর ওপেনিং জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয়ের অনেকটা কাছে এনে দেয়। শঙ্খনীল ৮২ বলে ১৭ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রান পায়। মাহিন ৪৯ টি বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৫৩ রান সংগ্রহ করে। ষষ্ঠ উইকেটের জুটিতে বিশ্বজিৎ ও গৌরব দলকে জয় এনে দেয়। উদয়পুর কেবিআই এর শ্রীমান তিনটি এবং সুপ্রতিম দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top