অনূর্ধ্ব-‌২৫ ক্রিকেট :‌ মহারাষ্ট্র ম্যাচের আগে শনিবার শেষ প্রস্তুতি শ্রীদামদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। জোড় প্রস্তুতি চলছে ত্রিপুরার। জাতীয় আসরে সাফল্য পাওয়ার জন্য। তিরুবানন্তপূরমে ২১ নভেম্বর থেকে অভিযান শুরু করবে ত্রিপুরা। শ্রীদাম পালের নেতৃত্বে। ২০ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম,২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে খেলবে। আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে আগামীকাল শেষ প্রস্তুতি সেরে নেবেন শঙ্কর পাল-‌রা। শুক্রবার সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘক্ষণ ব্যাটে-‌বলের লড়াই সেরে নেওয়া হয়। অনুশীলনে গোটা দলই যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। ত্রিপুরা দলের ম্যানেজার আশিষ ভট্টাচার্য তিরুবানন্তপূরম থেকে টেলিফোনে জানান, ছেলেরা মুখিয়ে রয়েছে মাঠে নামার জন্য। এবং ভালো খেলার জন্য। আশাকরি হতাশ করবে না। সাফল্য পেয়েই রাজ্যে ফিরবে। আগামীকাল সকালে শেষ প্রস্তুতি সেরে নেবেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা।