ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। জোড় প্রস্তুতি চলছে ত্রিপুরার। জাতীয় আসরে সাফল্য পাওয়ার জন্য। তিরুবানন্তপূরমে ২১ নভেম্বর থেকে অভিযান শুরু করবে ত্রিপুরা। শ্রীদাম পালের নেতৃত্বে। ২০ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম,২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে খেলবে। আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে আগামীকাল শেষ প্রস্তুতি সেরে নেবেন শঙ্কর পাল-রা। শুক্রবার সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘক্ষণ ব্যাটে-বলের লড়াই সেরে নেওয়া হয়। অনুশীলনে গোটা দলই যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। ত্রিপুরা দলের ম্যানেজার আশিষ ভট্টাচার্য তিরুবানন্তপূরম থেকে টেলিফোনে জানান, ছেলেরা মুখিয়ে রয়েছে মাঠে নামার জন্য। এবং ভালো খেলার জন্য। আশাকরি হতাশ করবে না। সাফল্য পেয়েই রাজ্যে ফিরবে। আগামীকাল সকালে শেষ প্রস্তুতি সেরে নেবেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা।

অনূর্ধ্ব-২৫ ক্রিকেট : মহারাষ্ট্র ম্যাচের আগে শনিবার শেষ প্রস্তুতি শ্রীদামদের
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















