News Flash

  • Home
  • দেশ
  • ফের শুভেন্দু-কুণালের বিতন্ডা তুঙ্গে
Image

ফের শুভেন্দু-কুণালের বিতন্ডা তুঙ্গে

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটের কথা উল্লেখ করে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পালটা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রভাবশালী যোগের কথা বলেছেন শুভেন্দুবাবু। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক বলেও দাবি তাঁর। অন্যদিকে কুণাল আরও একবার বিজেপি বিধায়কের মানসিক সুস্থতাও কামনা করেন।

কুণাল ঘোষ শুক্রবার বলেন, “শুভেন্দু অভিষেক ফোবিয়ায় ভুগছে। নাম নেওয়ার সাহস পেল না? ক’দিন ধরে বলে বেড়াচ্ছে এই করব সেই করব। আদ্যন্ত ‘তোলাবাজ’, ‘চোর’, ‘ডাকাত’। বিজেপি বিধায়কদের দেখে করুণা হচ্ছে। একজন দলবদলু ‘চোর’ সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। ২০২০ সাল পর্যন্ত বলেছে বিজেপি হঠাও, দেশ বাঁচাও। যেখানে আদালত, ইডি, সিবিআই আছে সেখানে কেমন করে চার্জশিট নিয়ে বিধানসভায় বসে বিধায়ক সাংবাদিক বৈঠক করেন? নাম বলুক সাহস থাকলে। আমি ‘চোর’, ‘তোলাবাজ’ বলছি ওকে। চ্যালেঞ্জ করছি আমার নামে মামলা করো। দম থাকলে এই শব্দগুলো অভিষেকের নামের আগে বসাক।”

তৃণমূল নেতার আরও প্রশ্ন, “কাকে দিয়ে চার্জশিট লিখিয়ে এসব করছে? সাহস থাকলে নাম বলুক। আমরা জানি না চার্জশিটের গল্প কী? ইস্যু তৈরি করতে চার লাইন ঢুকিয়ে দিতে হবে। এসব আমরা জানি। জেঠুদের বলো ইঙ্গিতে কেন, যার বিরুদ্ধে প্রমাণ আছে চার্জশিট দিক। আইনে লড়বে। শুভেন্দু ‘চোর’, ‘ব্ল্যাকমেলার’। নারদে ওকে টাকা নিতে দেখা গিয়েছে। কাঁথি পুরসভায় যা তথ্য পাওয়া গিয়েছে তার সঙ্গে সুদীপ্ত সেনের চিঠির মিল রয়েছে। এসব থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। ‘মানসিক রোগী’, ‘বিকৃতমনস্ক’, ‘চোর’, ‘চিটিংবাজ’। হাওয়ায় ইঙ্গিত বলে ভাসাচ্ছে। ব্যক্তিগত হিংসা থেকে এসব বলছে। ওর থেকে অভিষেক ১৫-১৬ বছরের ছোট। হিংসা করে লাভ আছে?”

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top