News Flash

  • Home
  • দেশ
  • ইন্দোরে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি, মিষ্টির দোকানে উদ্ধার চিঠি
Image

ইন্দোরে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি, মিষ্টির দোকানে উদ্ধার চিঠি

ইন্দোর, ১৮ নভেম্বর (হি.স.) : ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী ইন্দোরে পৌঁছে বোমা হামলার হুমকি পেলেন। জুনি ইন্দোর থানা এলাকায় একটি মিষ্টির দোকানে হুমকিমূলক চিঠি পাওয়া গেছে। যে ব্যক্তি চিঠিটি রেখে গেছে তাকে স্থানীয় পুলিশ ও অপরাধ শাখা খুঁজছে। আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে পুলিশ।

জানা গিয়েছে, শহরের জুনি ইন্দোর থানা এলাকায় অবস্থিত মিষ্টির দোকানে এক অজ্ঞাত ব্যক্তি ওই হুমকিমূলক চিঠি ফেলে রেখেছিল, যা শুক্রবার সকালে দোকানের মালিক পুলিশের কাছে হস্তান্তর করে। চিঠিতে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী ইন্দোরের খালসা কলেজে থামলে বোমা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ডিসিপি (গোয়েন্দা) রজত সাকলেচা হুমকি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিটি উজ্জয়িনী থেকে এসেছে বলে জানা গেছে।
চিঠিতে লেখা আছে, ১৯৮৪ সালে সারা দেশে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। শিখদের হত্যা করা হয়। এই মাসে ইন্দোরের বিভিন্ন জায়গায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটবে। বোমা বিস্ফোরণে কেঁপে উঠবে গোটা ইন্দোর। খুব শীঘ্রই রাহুল গান্ধীর ইন্দোর সফরের সময় কমলনাথকেও গুলি করা হবে। রাহুল গান্ধীকেও পাঠানো হবে রাজীব গান্ধীর কাছে। নভেম্বরের শেষ সপ্তাহে বাস বিস্ফোরণে কেঁপে উঠবে গোটা ইন্দোর।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ২৩ নভেম্বর বুরহানপুর জেলা থেকে মধ্যপ্রদেশে প্রবেশ করবে এবং এখান থেকে ২৪ নভেম্বর যাত্রা ইন্দোরে পৌঁছবে। এই সময় রাহুল গান্ধী ২৪ নভেম্বর খালসা কলেজের স্টেডিয়ামে রাতে বিশ্রাম করবেন। পুলিশের মতে, এই ঘটনাটি কোনও দুষ্কৃতীর হাত হতে পারে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top