News Flash

  • Home
  • বাণিজ্য
  • দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক শনিবার, গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Image

দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক শনিবার, গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : চুক্তি লঙ্ঘন, ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগে শনিবার (১৯ নভেম্বর) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অন্যান্য ইউনিয়নগুলিও এই ধর্মঘটকে সমর্থন করছে।

দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সমস্যা হতে পারে এটিএমে-ও। ধর্মঘটের জেরে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, টাকা তোলা থেকে শুরু করে চেক ভাঙানোর মত গ্রাহকদের একান্ত প্রয়োজনীয় একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যে ধর্মঘটের যোগদানের কথা জানিয়ে রেখেছে তাঁদের গ্রাহকদের। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সচিব সিএইচ ভেঙ্কটাচালাম বলেছেন, ব্যাঙ্কের একাধিক কাজে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হচ্ছে, তাতে আখেরে গ্রাহকদের অর্থসুরক্ষা ঘিরেই তৈরি হচ্ছে সংশয়। ব্যাঙ্কের নিচুস্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের বাড়তি ব্যবহারের জেরে ‘ইনডাসট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট’ লঙ্ঘিত হচ্ছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top