News Flash

  • Home
  • বিদেশ
  • জিনপিং ট্রুডোর সমালোচনা করেননি, দাবি চিনের
Image

জিনপিং ট্রুডোর সমালোচনা করেননি, দাবি চিনের

বেজিং, ১৭ নভেম্বর (হি.স.) : চিনা প্রেসিডেন্ট শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করেননি । বিবৃতি দিয়ে চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এমনই দাবি করেছেন বলে আন্তর্জাতিক মাধ্যমের খবর ।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে ফাঁকে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিন পিং। ওই বৈঠকের পর দুই নেতার মুখোমুখী বাৰ্তালাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যায়, বিশ্বনেতাদের সম্মেলন শেষে জমায়েতে ট্রুডো ও শি জিন পিং পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তারা অনুবাদকের মাধ্যমে কথা বলেন। মান্দারিন ভাষায় চিনা প্রেসিডেন্ট ট্রুডোকে বলেন, আমরা যা আলোচনা করেছিলাম তার সবই ফাঁস হয়ে গেছে। এটি একেবারেই অনুচিত।

জবাবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডায় আমরা মুক্ত ও খোলামেলা আলোচনায় বিশ্বাস করি। আমরা এটি চালিয়ে যাব। গঠনমূলকভাবে কাজ করার ওপর আমরা গুরুত্ব দেব। কিছু বিষয়ে মতপার্থক্য থাকবে।

ট্রুডোর কথা শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট শি তাকে বলেন, তিনি যেন প্রথমে পরিস্থিতিটা তৈরি করেন। এরপর তারা করমর্দন করে হাঁটতে থাকেন।

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন কানাডার নিউজ চ্যানেল ‘সিটিভি’র সাংবাদিক অ্যানি বার্জেরন।

এরপরই শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করছেন বলে তোলপাড় হয় বিশ্ব । তবে বিবৃতি দিয়ে এই বিষয়টিকে অস্বীকার করেছে চিনেই বিদেশ মন্ত্রণালয় । চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, “আমি মনে করি না এটিকে শি জিনপিং কারো সমালোচনা বা দোষারোপ করার মতো ব্যাখ্যা করা উচিত।”

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top