News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের হাহাকার রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে
Image

পানীয় জলের হাহাকার রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷  দীর্ঘ দিন ধরে তীব্র পানীয় জলের সঙ্কটের মধ্যদিয়ে দিন যাপন করছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রাম এলাকায় বাসিন্দারা৷ দাবি জানানো হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে এডিসি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী পিছিয়ে থাকা জনজাতি অংশের মানুষজনদের জীবন মান উন্নত করার লক্ষ্যে এবং সরকারি সুযোগ-সুবিধা প্রদান করার জন্য মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছিল একাধিক গুচ্ছগ্রাম৷ গুচ্ছগ্রামের সেই সুযোগ-সুবিধা গুলি অনায়াসে হাতের নাগালে পাওয়ার জন্য তিন শতাধিক জনজাতি পরিবার রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামে বসবাস শুরু করে৷ কাকরাছড়া, নোনাছড়া, হলুদিয়া সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এই পরিবার গুলি এসেছিল৷ কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক সরকারি সুযোগ সুবিধা না পেয়ে বহু পরিবার পূর্বের জায়গায় ফিরে যায়৷ যারা রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামে বসবাস শুরু করেছে তারা বর্তমানে নানান সমস্যায় জর্জরিত৷ বিশেষ করে পানীয় জলের সংকট তাদের নিত্য দিনের সঙ্গী৷ বর্তমানে গুচ্ছগ্রামে চলছে তীব্র পানীয় জলের সঙ্কট৷ এই গুচ্ছগ্রামের পাশে রয়েছে বৈরাগী ঢেপা এলাকা৷ এই এলাকায় গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা নয়া হলে, ছড়া কিংবা গর্তের জল পান করে এলাকাবাসীর দিন যাপন করতে হয়৷ এলাকার এক জনজাতি মহিলা জানান, গাড়ির মাধ্যমে এলাকায় জল না পৌঁছালে ছড়া কিংবা গর্তের জলের উপর নির্ভর করতে হয় তাদের৷ এলাকার শতাধিক পরিবার তীব্র পানীয় জলের সংকটে ভুগছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top