News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা চাকরিচ্যুত শিক্ষকদের
Image

মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা চাকরিচ্যুত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷  মুখ্যমন্ত্রীর কাঁধে দায়ভার চাপিয়ে আবারো নাটক মঞ্চ তৈরি করতে চাইছে ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ২৮ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন লক্ষ্মী পূজার পর থেকে দীপাবলীর মাঝামাঝি সময়ের মধ্যেই চাকরিচ্যুত ১০,৩২৩ -এর সমস্যার সমাধানের বিষয়ে আইনি পরামর্শ দাতাদের সাথে আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ কিন্তু ৪৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি৷ বরং মুখ্যমন্ত্রী গন্ডাছাড়া এবং কুমারঘাটে গিয়ে প্রচার করছে, যারা চাকরিচ্যুত হয়েছে তারা লাল বাড়ির লোক৷ পূর্বতন সরকার তাদের বেছে বেছে চাকুরি দিয়েছে৷ সুতরাং বর্তমান সরকার তাদের চাকরি দেয়নি এবং খায়নি৷ আর মুখ্যমন্ত্রীর এ ধরনের বেফাঁস মন্তব্যের পর হতাশাগ্রস্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন জনজাতি চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন৷ তাই মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা৷নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷  মুখ্যমন্ত্রীর কাঁধে দায়ভার চাপিয়ে আবারো নাটক মঞ্চ তৈরি করতে চাইছে ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ২৮ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন লক্ষ্মী পূজার পর থেকে দীপাবলীর মাঝামাঝি সময়ের মধ্যেই চাকরিচ্যুত ১০,৩২৩ -এর সমস্যার সমাধানের বিষয়ে আইনি পরামর্শ দাতাদের সাথে আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ কিন্তু ৪৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি৷ বরং মুখ্যমন্ত্রী গন্ডাছাড়া এবং কুমারঘাটে গিয়ে প্রচার করছে, যারা চাকরিচ্যুত হয়েছে তারা লাল বাড়ির লোক৷ পূর্বতন সরকার তাদের বেছে বেছে চাকুরি দিয়েছে৷ সুতরাং বর্তমান সরকার তাদের চাকরি দেয়নি এবং খায়নি৷ আর মুখ্যমন্ত্রীর এ ধরনের বেফাঁস মন্তব্যের পর হতাশাগ্রস্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন জনজাতি চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন৷ তাই মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top