নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রীর কাঁধে দায়ভার চাপিয়ে আবারো নাটক মঞ্চ তৈরি করতে চাইছে ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ২৮ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন লক্ষ্মী পূজার পর থেকে দীপাবলীর মাঝামাঝি সময়ের মধ্যেই চাকরিচ্যুত ১০,৩২৩ -এর সমস্যার সমাধানের বিষয়ে আইনি পরামর্শ দাতাদের সাথে আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ কিন্তু ৪৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি৷ বরং মুখ্যমন্ত্রী গন্ডাছাড়া এবং কুমারঘাটে গিয়ে প্রচার করছে, যারা চাকরিচ্যুত হয়েছে তারা লাল বাড়ির লোক৷ পূর্বতন সরকার তাদের বেছে বেছে চাকুরি দিয়েছে৷ সুতরাং বর্তমান সরকার তাদের চাকরি দেয়নি এবং খায়নি৷ আর মুখ্যমন্ত্রীর এ ধরনের বেফাঁস মন্তব্যের পর হতাশাগ্রস্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন জনজাতি চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন৷ তাই মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা৷নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রীর কাঁধে দায়ভার চাপিয়ে আবারো নাটক মঞ্চ তৈরি করতে চাইছে ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ২৮ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন লক্ষ্মী পূজার পর থেকে দীপাবলীর মাঝামাঝি সময়ের মধ্যেই চাকরিচ্যুত ১০,৩২৩ -এর সমস্যার সমাধানের বিষয়ে আইনি পরামর্শ দাতাদের সাথে আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ কিন্তু ৪৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি৷ বরং মুখ্যমন্ত্রী গন্ডাছাড়া এবং কুমারঘাটে গিয়ে প্রচার করছে, যারা চাকরিচ্যুত হয়েছে তারা লাল বাড়ির লোক৷ পূর্বতন সরকার তাদের বেছে বেছে চাকুরি দিয়েছে৷ সুতরাং বর্তমান সরকার তাদের চাকরি দেয়নি এবং খায়নি৷ আর মুখ্যমন্ত্রীর এ ধরনের বেফাঁস মন্তব্যের পর হতাশাগ্রস্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন জনজাতি চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন৷ তাই মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা চাকরিচ্যুত শিক্ষকদের
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















