News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায়ও গুচ্ছ কার্যসূচি
Image

বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায়ও গুচ্ছ কার্যসূচি

হাফলং (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী তথা জাতীয় নায়ক বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায়ও গ্ৰহণ করা হয়েছে গুচ্ছ কার্যসূচি। আগামী ২৪ নভেম্বর ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করা হবে।

এদিকে ১৮ নভেম্বর থেকে তিনদিন ব্যাপী বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করবে ডিমা হাসাও জেলা পুলিশও। ডিমা হাসাও পুলিশ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ১৮ থেকে ১৯ নভেম্বর বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন করবে। আজ বৃহস্পতিবার ডিমা হাসাওয়ের জেলা সদর হাফলঙে পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে অতিরিক্ত পুলিশ সুপার অনলজ্যোতি দাস ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপনের রূপরেখা তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ১৮ নভেম্বর সকাল ৮-টায় হাফলং ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু হবে আসাম পুলিশ, পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়ন, গৃহরক্ষী বাহিনী, আসাম রাইফেলস, এপিআরও, এনসিসি, বয়েজ ও গার্লস স্কাউট অ্যান্ড গাইডের মার্চপাস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮-টায় হাফলং ট্যাক্সিস্ট্যান্ড থেকে এই মার্চপাস্ট শহর পরিক্রমা করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ রোটারিতে গিয়ে শেষ হবে। ১৯ নভেম্বর হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০টা থেকে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর ডিমা হাসাও পুলিশের পক্ষ থেকে শুরু হবে বৃক্ষ রোপণ কার্যসূচি। সকাল ৯-টা থেকে স্বচ্ছ অভিযানের অধীনে অনুষ্ঠিত হবে সাফাই অভিযান এবং বেলা ১১টা থেকে হাফলং থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রক্ত দান শিবির।

তাছাড়া জেলার প্রতিটি থানা পর্যায়ে অনুষ্ঠিত হবে সাফাই অভিযান ও রক্তদান শিবির, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অনলজ্যোতি দাস।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top