News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবৈধ খনি মামলায় ইডি-র দফতরে হাজিরা হেমন্ত সোরেনের, বললেন পুরোটাই ষড়য্ন্ত্র
Image

অবৈধ খনি মামলায় ইডি-র দফতরে হাজিরা হেমন্ত সোরেনের, বললেন পুরোটাই ষড়য্ন্ত্র

রাঁচি, ১৭ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় রাঁচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার দুপুরের আগেই রাঁচিতে ইডি-র কার্যালয়ে হাজিরা দেন হেমন্ত সোরেন। সূত্রের খবর, অবৈধ খনি মামলায় অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র তদন্তকারী অফিসাররা। তিন সদস্যের ইডি আধিকারিকের একটি দল সম্ভবত তাঁকে জেরা করছেন।

এদিন সকালে ইডি-র দফতরে আসার প্রাক্কালে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। ইডি-র এই সমনকে ‘ষড়য্ন্ত্র’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “এই ধরনের কর্মকাণ্ড রাজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা, সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলা যেতেই পারে। আমরা ক্ষমতায় আসার পর থেকেই আমাদের বিরোধীরা সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে আসছিল।” হেমন্ত সোরেন আরও বলেছেন, “অভিযোগ সত্যি বলে মনে হচ্ছে না। আমি মনে করি বিশদ তদন্তের পরেই এজেন্সিগুলির একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত। আমি একজন মুখ্যমন্ত্রী, যেভাবে তলব করা হচ্ছে তাতে মনে হচ্ছে আমরা যেন দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষ।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top