News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭১-তম দিনে আকোলা থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় রাহুলের
Image

৭১-তম দিনে আকোলা থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় রাহুলের

আকোলা (মহারাষ্ট্র), ১৭ নভেম্বর (হি.স.): দেখতে দেখতে ৭১-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৭১-তম দিনে বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের আকোলা থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষজন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। খুদেদের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় রাহুল গান্ধীকে।

বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে থাকেন অসংখ্য কংগ্রেস নেতা ও কর্মীরা। অভিনেত্রী রিয়া সেনও ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে পা মেলান। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে ভিড়ের দিকে হাত নাড়তে থাকেন রাহুল গান্ধী, স্থানীয়দের দুঃখ ও কষ্টের কথা শোনেন তিনি। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই পদযাত্রা, বৃহস্পতিবার তা ৭১ তম দিনে পড়ল।

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top