ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। রাজ্যের ক্রিকেটারদের জন্য প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে জানান যে চলতি ২০২২-২৩ ক্রিকেট মরসুমে বালক বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে কোন খেলোয়াড় অন্ততপক্ষে শতরান করলে অথবা ৫ উইকেট দখল করলে তাকে ২৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। পাশাপাশি পুরুষ ও মহিলা সিনিয়র ক্রিকেটাররা অনূর্ধ্ব ২৫ এবং সিনিয়র ক্যাটাগরি-তে টি সি এ-র যে-কোনও খেলায় শতরান অথবা এক ইনিংসে অন্ততপক্ষে পাঁচ উইকেট দখল করতে পারলে ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।

ক্রিকেটারদের উৎসাহ দিতে টিসিএ-র প্রাইজমানি ঘোষণা
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















