News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটারদের উৎসাহ দিতে টিসিএ-র প্রাইজমানি ঘোষণা
Image

ক্রিকেটারদের উৎসাহ দিতে টিসিএ-র প্রাইজমানি ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। রাজ্যের ক্রিকেটারদের জন্য প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে জানান যে চলতি ২০২২-২৩ ক্রিকেট মরসুমে বালক বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে কোন খেলোয়াড় অন্ততপক্ষে  শতরান করলে অথবা ৫ উইকেট দখল করলে তাকে ২৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। পাশাপাশি পুরুষ ও মহিলা সিনিয়র ক্রিকেটাররা অনূর্ধ্ব ২৫ এবং সিনিয়র ক্যাটাগরি-তে টি সি এ-র যে-কোনও খেলায় শতরান অথবা এক ইনিংসে অন্ততপক্ষে পাঁচ উইকেট দখল করতে পারলে ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top