News Flash

  • Home
  • দিনের খবর
  • এখনই মিলবে জল, আদিবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

এখনই মিলবে জল, আদিবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর (হি. স.) : বিরসা মুণ্ডার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে, অভাব-অভিযোগের কথা জানিয়েছিলেন ঝাড়গ্রামের আদিবাসীরা। সরকারি প্রকল্পে ঘর, পানীয় জল, একশো দিনের টাকা নিয়ে, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। মুখ্যমন্ত্রী অবশ্য এনিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান।

বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে, মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সেরে ফেরার পথে কুচাবনি, মালাবতীর মতো একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে অভিযোগ জানান গ্রামবাসীরা। এক দিন পেরোতেই আজ মুখ্যমন্ত্রী জানালেন, বুধবার থেকেই মিলবে জল।

বাড়ি না মেলার অভিযোগ প্রসঙ্গে ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা না দেওয়ায় আটকে আছে বাড়ির টাকা।বলেন, ‘রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিজেপি ব্যস্ত নির্বাচন আর কুকথা নিয়ে, উন্নয়নে নজর নেই’।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top