News Flash

  • Home
  • প্রধান খবর
  • অখিল গিরির মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলার শুনানি
Image

অখিল গিরির মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলার শুনানি

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্তব্য করার অর্থ হচ্ছে সংবিধানের অবমাননা। সংবিধানের উল্লেখিত ধারা অনুযায়ী রাষ্ট্রপতির মত উচ্চ পদে থাকা ব্যক্তিত্বের প্রসঙ্গে যে ধরনের মন্তব্য করা হয়েছে তা আসলে অপরাধের সামিল। যিনি মন্তব্য করেছেন তিনি একজন রাজ্যের মন্ত্রী। তার এই মন্তব্য আদিবাসী সমাজকেও আঘাত করেছে। তার এই মন্তব্য নিয়ে রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধুমাত্র এক লাইনে ক্ষমা চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। দায়ের হওয়া ওই জনস্বার্থ মামলা প্রসঙ্গে এমনই আবেদন জানিয়েছেন সুস্মিতা সাহা দত্ত।

বুধবার ওই বিষয়ে মুখ্যমন্ত্রীর আইনজীবী সপ্তাংশু বসু প্রস্তাব দেন, বৃহস্পতিবার মামলার শুনানির আবেদন জানাচ্ছি। অখিল গিরির আইনজীবী ফিরোজ এডুলজিও প্রস্তাব দেন, বৃহস্পতিবার মামলার শুনানি শুরু হোক। ওই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চান, রাজ্য কি কোনও তদন্ত করছে। কোনও অভিযোগ দায়ের হয়েছে? জবাবে সরকারি আইনজীবী অনির্বান রায় জানিয়ে দেন, কোনও অভিযোগ দায়ের হয়নি। একটা ডেপুটেশন জমা পড়েছে। তার ভিত্তিতে অনুসন্ধান চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবারই অখিল গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। সে আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীর দাবি ছিল, অখিল গিরিকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরাতে হবে। তাঁকে গ্রেফতারির নির্দেশ দিক আদালত।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top