News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
Image

উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

সোনভদ্র ১৬ নভেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের কৌন থানা এলাকায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের। পুলিশ জানিয়েছে, মিতিহিনিয়ার বাসিন্দা ১৫ বছরের সন্দীপ কুমার গৈরবন্তী ইন্টার কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে সন্দীপ স্কুলে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হয়।

ঘটনার পর গ্রামবাসীরা তড়িঘড়ি করে ওই ছাত্রকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করেছে। পলাতক ট্রাক্টরের চালক। পুলিশ সন্দীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top