News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফাইল কভার ও অনভেলাপ তৈরীর প্রশিক্ষণ পানিসাগরে
Image

ফাইল কভার ও অনভেলাপ তৈরীর প্রশিক্ষণ পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ উওর জেলার পানিসাগর পুরাতন নগর পঞ্চায়েত কার্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের সহায়তায় সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেবলাপমেন্ট এর পরিচালনায় ছয় দিবসিয় স্কিল ডেভলাপমেন্ট  কর্মশালা৷ এতে বিশেষত নগর এলাকার মোট আঠারোটি স্বসহায়ক দলের মেট ৩১ জন মহিলাদের নিয়ে ফাইল কাভার ও এনভেলাপ তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়৷
এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু  হয় আট নভেম্বর থেকে৷ চলে ১৪ই নভেম্বর পর্যন্ত৷ ছয় দিবসিয়  কর্মশালার সমাপ্তি লগ্ণের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার দিবাকর জমাতিয়া , সফেদ এর সিনিয়র ফেকাল্টি বাবুল দেবনাথ, আই,টি,আই,রোড আগরতলা ইন্দ্রনগর, সফেদ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনি রাম রবিদাস, আগরতলা থেকে আগত সফেদ এর মাস্টার  ট্রেইনার অংকিতা সিনহা সহ এিপুরা আরবান লিভলিহুড মিশন এর কর্মকর্তাগন৷ সফেদ এর পক্ষ থেকে সারাটি বৎসর যাবৎ রাজ্যের কোথাও না কোথাও নগর কিংবা গ্রাম গুলিতে স্বসহায়ক দলের মহিলাদের আরও আত্মনির্ভর করে তোলার প্রয়াস জারি রেখে চলেছেন৷ বিগত দিনগুলোতেও পানিসাগর নগর পঞ্চায়েতে এই ধরনের আত্মনির্ভরশীলতার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়৷ প্রশিক্ষণ শেষে উপস্থিত আধিকারিকদের হাত ধরে প্রশিক্ষনার্থীদের হাতে সংশাপএ তুলে দেওয়া হয়৷

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top