ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে জয় পেলো কে বি আই কোচিং সেন্টার। পরাজিত করলো আগরতলার এগিয়ে চলো সঙ্ঘকে। মরশুম শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতেই দুই সেন্টারের অনূর্ধ্ব-১৫ ক্রিকেটাররা ওই প্রস্তুতি ম্যাচের খেলে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ক্রিকেটাররা ছিলো যথেষ্ট সিরিয়াস। যা মাঠে প্রমান পাওয়া গেছে। গেলোবারের উদয়পুর মহকুমার সেরা দলের বিরুদ্ধে নবাগত এগিয়ে চলোর ক্রিকেটাররা যথেষ্ট লড়াই করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। কে বি আই মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এগিয়ে চলো ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। কে বি আইয়ের পক্ষে শ্রীমন দেবনাথ , সাগর দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ ২ টি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে কে বি আই ৩২.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আফতাব চৌধুরি ২৭, শ্রীমন দেবনাথ ২৩, ইরফান চৌধুরি ১৯, শুভম দেবনাথ ১৫, সাহিন পোদ্দার ১২, সাগর দেবনাথ ১২ এবং সানিত সাহা ১২ রান করে। এগিয়ে চলো সঙ্ঘের পক্ষে অমিত সরকার ৩টি এবং জিৎ ২ টি উইকেট পায়। দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি কে বি আই দলের কোচ শিব শঙ্কর দেবনাথ। তিনি বলেন, ছেলেরা ভালো খেলেছে। তবে আরও ভালো খেলতে হবে মরশুমে সাফল্য পেতে হলে। তা মাথায় রেখেই অনুশীলন করাবো।

উদয়পুরে প্রস্তুতি ম্যাচে পরাজিত এগিয়ে চলো
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















