News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রস্তুতি ম্যাচে পরাজিত এগিয়ে চলো
Image

উদয়পুরে প্রস্তুতি ম্যাচে পরাজিত এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে জয় পেলো কে বি আই কোচিং সেন্টার। পরাজিত করলো আগরতলার এগিয়ে চলো সঙ্ঘকে। মরশুম শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতেই দুই সেন্টারের অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটাররা ওই প্রস্তুতি ম্যাচের খেলে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ক্রিকেটাররা ছিলো যথেষ্ট সিরিয়াস। যা মাঠে প্রমান পাওয়া গেছে। গেলোবারের উদয়পুর মহকুমার সেরা দলের বিরুদ্ধে নবাগত এগিয়ে চলোর ক্রিকেটাররা যথেষ্ট লড়াই করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। কে বি আই মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এগিয়ে চলো ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে।  কে বি আইয়ের পক্ষে শ্রীমন দেবনাথ , সাগর দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ ২ টি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে কে বি আই ৩২.‌১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আফতাব চৌধুরি ২৭, শ্রীমন  দেবনাথ ২৩, ইরফান চৌধুরি ১৯, শুভম দেবনাথ ১৫, সাহিন পোদ্দার ১২,  সাগর দেবনাথ ১২ এবং সানিত সাহা ১২ রান করে। এগিয়ে চলো সঙ্ঘের পক্ষে অমিত সরকার ৩টি এবং জিৎ ২ টি উইকেট পায়। দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি কে বি আই দলের কোচ শিব শঙ্কর দেবনাথ। তিনি বলেন, ছেলেরা ভালো খেলেছে। তবে আরও ভালো খেলতে হবে মরশুমে সাফল্য পেতে হলে। তা মাথায় রেখেই অনুশীলন করাবো।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top