News Flash

  • Home
  • দেশ
  • রাজনৈতিক বিরোধীদের তোপ দাগতে গিয়ে পড়ুয়াদের ঢাল করলেন মুখ্যমন্ত্রী
Image

রাজনৈতিক বিরোধীদের তোপ দাগতে গিয়ে পড়ুয়াদের ঢাল করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : “সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার“। এই মন্তব্য করে রাজনৈতিক বিরোধীদের তোপ দাগতে গিয়ে পড়ুয়াদের ঢাল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আপনারাই ভবিষ্যৎ”।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। ফের তোলেন সরকারের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব! বিভিন্ন বিষয়ে যখন রাজ্য সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছে, তখন মুখ্যমন্ত্রীর ফের মুখে শোনা গেল সেই কথা, “কাজ করলে তো ভুল হবেই“! তিনি বলেন, “যদি কোনও ভুল ভ্রান্তি কেউ করে, তার জন্য তা শুধরে নেওয়া হবে। তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালবাসে না, আম স্যরি, ছাত্র-ছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ।”

সরকারি নিয়োগে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার মামলা ওজনদারদের গ্রেফতারির অস্বস্তি তো ছিলই! এবার রাষ্ট্রপতিকে নিয়ে তাঁরই মন্ত্রিসভার সদস্য অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। সেই পরিস্থিতিতে এদিন নানা মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top