News Flash

Image

সপ্তাহের শুরুতে ধসের মুখে শেয়ার বাজার

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : সোমবার সামান্য পতন শেয়ার বাজারে। গত সপ্তাহের শেষদিন শুক্রবার বড় উত্থানের পর বাজারে বিক্রেতার ভিড়। সোমবার সেনসেক্স পড়েছে ১৭০.৮৯ পয়েন্ট বা ০.২৮ শতাংশ।

বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১,৬২৪.১৫ পয়েন্টে। এদিন নিফটির পতন ২০.৫৫ পয়েন্ট বা ০.১১ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৩২৯.১৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ২৪টি কোম্পানি।
এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৯০৬টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১০৮৭টি কোম্পানির শেয়ার দর। আজ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে।

এদিন নিফটির অটো, আইটি, মেটাল, ফার্মা, রিয়েলটি, স্বাস্থ্যপরিসেবা সূচক, তেল ও গ্যাস সেক্টরে বৃদ্ধির সবুজ সংকেত দেখা গিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, এফএমসিজি, মিডিয়া শেয়ার পতনের সঙ্গে বাজার কমেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top