নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে চড়িলাম ব্লকে তালা ঝুলিয়ে দিল থালাভাঙ্গা এলাকার জনসাধারণ৷ এদিন সকালে চড়িলাম ব্লকে রাস্তা সংস্কারের দাবিতে চরিলাম থালা ভাঙ্গা এলাকার জনগণ ব্লকের গেটে তালা ঝুলিয়ে দিয়ে রাস্তা অবরোধে বসে৷ তাদের অভিযোগ ২৫ বছরের বাম সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল এলাকার উন্নয়ন করবে বলে৷ কিন্তু দীর্ঘ সাড়ে চার বছর হওয়ার পরেও উন্নয়নমূলক কাজ হিসেবে রাস্তার সংস্কার করার কোন উদ্যোগ নেই৷ বহুবার স্থানীয় জনপ্রতিনিধিতে কাছে দাবি জানালেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ পাশাপাশি ব্লকে আধিকারিকদের কাছে এ বিষয়ে অবগত করা হলেও তারা রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি৷ তাই এদিন সকালে এলাকার জনগণ একত্রিত হয়ে চড়িলাম ব্লকে তালা ঝুলিয়ে দেয়৷ শেষ পর্যন্ত প্রশাসনিক প্রতিনিধি দল ছুটে এসে স্থানীয়দের আশ্বস্ত করেন রাস্তা হবে, অবরোধ প্রত্যাহার করার জন্য৷

রাস্তা সংস্কারের দাবীতে চড়িলাম ব্লক অফিসে তালা দিলেন ক্ষুব্ধ জনতা
Tags:
Releated Posts
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…


















