News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবীতে চড়িলাম ব্লক অফিসে তালা দিলেন ক্ষুব্ধ জনতা
Image

রাস্তা সংস্কারের দাবীতে চড়িলাম ব্লক অফিসে তালা দিলেন ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷   সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে চড়িলাম ব্লকে তালা ঝুলিয়ে দিল থালাভাঙ্গা এলাকার জনসাধারণ৷ এদিন সকালে চড়িলাম ব্লকে রাস্তা সংস্কারের দাবিতে চরিলাম থালা ভাঙ্গা এলাকার জনগণ ব্লকের গেটে তালা ঝুলিয়ে দিয়ে রাস্তা অবরোধে বসে৷ তাদের অভিযোগ ২৫ বছরের বাম সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল এলাকার উন্নয়ন করবে বলে৷ কিন্তু দীর্ঘ সাড়ে চার বছর হওয়ার পরেও উন্নয়নমূলক কাজ হিসেবে রাস্তার সংস্কার করার কোন উদ্যোগ নেই৷ বহুবার স্থানীয় জনপ্রতিনিধিতে কাছে দাবি জানালেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ পাশাপাশি ব্লকে আধিকারিকদের কাছে এ বিষয়ে অবগত করা হলেও তারা রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি৷ তাই এদিন সকালে এলাকার জনগণ একত্রিত হয়ে চড়িলাম ব্লকে তালা ঝুলিয়ে দেয়৷ শেষ পর্যন্ত প্রশাসনিক প্রতিনিধি দল ছুটে এসে স্থানীয়দের আশ্বস্ত করেন রাস্তা হবে, অবরোধ প্রত্যাহার করার জন্য৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top