News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় সীমান্ত গ্রামে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে স্থানীয়দের পথ অবরোধ
Image

সোনামুড়ায় সীমান্ত গ্রামে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে স্থানীয়দের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷  ফের সিপাহীজলা জেলার সোনামুড়ার এন সি নগর এলাকায় বিএসএফের সাথে স্থানীয়দের সমস্যা৷ ক্ষুব্ধ হয়ে সোমবার  এলাকাবাসী সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে এন সি নগর এলাকায়
জানা যায় সোনামুড়া থানাধীন এন সি নগর গ্রামের ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের যাওয়ার রাস্তার মুখে বিএসএফ নজরদারিতে বসে থাকে৷ সীমান্ত এলাকায় কাটাতার না হওয়ায় এই রাস্তা দিয়ে জাতায়েত করতে হলে বি এস এফ-র  অনুমতি নিতে হয়৷ এমনকি কোন সামগ্রী ক্রয় করে নিয়ে যেতে হলে বি এফ এফ জওয়ানদের হয়রানীর মুখে পড়তে হয় তাদের৷ সন্ধ্যায় এই সড়ক দিয়ে চলাচল করা দুরহ হয়ে পড়ে৷ আত্মীয় স্বজন এলে তাদের দীর্ঘ সময় দাড় করিয়ে রাখা হয়৷ বৈধ পরিচয় পত্র দেখে ছাড়া হয়৷ হুমকী দেওয়া হয় গুলি করে দেওয়ার৷ গ্রামের প্রধানকে হেনস্থা করে বি এস এফ জওয়ানরা৷ ছিড়ে ফেলা হয় বৈধ পরিচয় পত্র৷ এই অভিযোগ তুলে এদিন সড়ক অবরোধ করে বাসিন্দারা৷ দীর্ঘ তিন ঘন্টা ধরে চলে অবরোধ৷  পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়, ডিসিএম সহ অন্যান্যরা৷ স্থানীয়দের অভিযোগ সম্পর্কে অবগত হন তারা৷  বিএসএফ আধিকারিক এর সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন৷ এরপর পথ অবরোধ মুক্ত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top