নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ফের সিপাহীজলা জেলার সোনামুড়ার এন সি নগর এলাকায় বিএসএফের সাথে স্থানীয়দের সমস্যা৷ ক্ষুব্ধ হয়ে সোমবার এলাকাবাসী সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে এন সি নগর এলাকায়
জানা যায় সোনামুড়া থানাধীন এন সি নগর গ্রামের ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের যাওয়ার রাস্তার মুখে বিএসএফ নজরদারিতে বসে থাকে৷ সীমান্ত এলাকায় কাটাতার না হওয়ায় এই রাস্তা দিয়ে জাতায়েত করতে হলে বি এস এফ-র অনুমতি নিতে হয়৷ এমনকি কোন সামগ্রী ক্রয় করে নিয়ে যেতে হলে বি এফ এফ জওয়ানদের হয়রানীর মুখে পড়তে হয় তাদের৷ সন্ধ্যায় এই সড়ক দিয়ে চলাচল করা দুরহ হয়ে পড়ে৷ আত্মীয় স্বজন এলে তাদের দীর্ঘ সময় দাড় করিয়ে রাখা হয়৷ বৈধ পরিচয় পত্র দেখে ছাড়া হয়৷ হুমকী দেওয়া হয় গুলি করে দেওয়ার৷ গ্রামের প্রধানকে হেনস্থা করে বি এস এফ জওয়ানরা৷ ছিড়ে ফেলা হয় বৈধ পরিচয় পত্র৷ এই অভিযোগ তুলে এদিন সড়ক অবরোধ করে বাসিন্দারা৷ দীর্ঘ তিন ঘন্টা ধরে চলে অবরোধ৷ পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়, ডিসিএম সহ অন্যান্যরা৷ স্থানীয়দের অভিযোগ সম্পর্কে অবগত হন তারা৷ বিএসএফ আধিকারিক এর সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন৷ এরপর পথ অবরোধ মুক্ত হয়৷

সোনামুড়ায় সীমান্ত গ্রামে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে স্থানীয়দের পথ অবরোধ
Tags:
Releated Posts
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…


















