News Flash

  • Home
  • দেশ
  • ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে প্রস্থান প্রধানমন্ত্রীর, যোগ দেবেন জি-২০ সম্মেলনে
Image

ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে প্রস্থান প্রধানমন্ত্রীর, যোগ দেবেন জি-২০ সম্মেলনে

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): সপ্তদশ জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে দিল্লি থেকে বিশেষ বিমানে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। এদিন বালির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বালিতে জি-২০ নেতাদের সঙ্গে বৈশ্বিক উদ্বেগের মূল বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জানিয়েছেন, বালিতে জি-২০ নেতাদের সঙ্গে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা, খাদ্য ও শক্তি সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও ডিজিটাল রূপান্তর সম্পর্কিত সমস্যাগুলির সমাধানের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির বিষয়ে ব্যাপক আলোচনা করবেন তিনি।

জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার বালিতে সফরের আগে একটি বিবৃতিতে মোদী জানিয়েছেন, ভারতের অর্জন এবং মূল বৈশ্বিক সমস্যাগুলি সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য নিজের “অটল প্রতিশ্রুতি” তুলে ধরবেন তিনি। প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী সোমবার দুপুরে তিন দিনের সফরে বালির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সম্মেলনে ইউক্রেন সংঘাতের প্রভাব, বিশেষত খাদ্য ও জ্বালানি নিরাপত্তার উপর চাপ-সহ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top