News Flash

Image

কাঞ্চনপুরের মহকুমা শাসক বদলী ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৩ নভেম্বর৷৷ আচমকা বদলি কাঞ্চনপুরের মহকুমা শাসক সুভাষ আচার্য৷ শুক্রবার রাজ্য সরকারের আন্ডার সেক্রেটারি জয় দত্তের এক আদেশ নামায়আচমকা কাঞ্চনপুর মহকুমা শাসককে বদলি করে পানিসাগরের মহকুমা মহকুমা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পানিসাগর মহকুমার মহকুমা শাসক আইএএস  রজত পন্তকে কাঞ্চনপুর মহকুমা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু আচমকা কাঞ্চনপুর মহকুমা শাসকের বদলির নির্দেশে সমগ্র মহকুমা জুড়ে  তীব্র গুঞ্জন শুরু হয়েছে৷ মহকুমার  এক সচেতন অংশের দাবি উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার বি নিজের স্বার্থ বহাল রাখার জন্যই আচমকা কাঞ্চনপুরের মহকুমা শাসক কে বদলি করা৷দেখা যাচ্ছে কিছুদিন পূর্বেই রাজ্য বিভিন্ন মহকুমার আধিকারিকদের বদলি করা হলেও কাঞ্চনপুর মহকুমা শাসকের বদলি করা হয়নি৷কিন্তু শুক্রবার দেখা যাচ্ছে কেবল কাঞ্চনপুর মহুকমা শাসকে বদলি করার উদ্দেশ্যে একটি বদলির আদেশ জারি হয়েছে৷এ বদলি নামায় কেবল কাঞ্চনপুর মহকুমা ও পানিসাগর মহকুমা  মহকুমা শাসক দুজনকে এক মহকুমা থেকে অন্য মহকুমা  রদবদল করা হয়েছে৷একই জেলার পাশাপাশি দুটি মহকুমার মহকুমা শাসক বদলির পেছনে কিইবা জনস্বার্থ থাকতে তা সাধারনের বুধগম্য হচ্ছ না৷উল্লেখ্য শুরু থেকেই কাঞ্চনপুর মহকুমার জনমনে উত্তর জেলার জেলাশাসকের ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে৷বিশেষ করে মহকুমায় মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের  পুনর্বাসনকে কেন্দ্র করে এই সন্দেহ  দানা বাধতে শুরু করে৷ অভিযোগ জেলাশাসকের সঙ্গে শরণার্থী নেতাদের এক গোপন বোঝাপড়ার মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া  শুরু হয়৷ জেলাশাসক নাগেশ কুমার বি উত্তর জেলা দায়িত্ব নেওয়ার পর থেকে কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসনকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠে৷v

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top